1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
Title :
দোহারে যুবলীগ নেতা উপল পত্তনদার গ্রেফতার সৌদিতে নজরুল মৃধা নামে এক দোহার প্রবাসীর মৃত্যু দোহারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ছোট্ট শিশুকে হত্যা করলো প্রতিবেশী চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন নিয়ে নবাবগঞ্জে প্রবাসী স্ত্রী উধাও সাভারে পৃথক জায়গা থেকে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান দোহারে ৬৩ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত করলো ট্রাম্পের প্রশাসন আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫০০ নবাবগঞ্জের বান্দুরায় ডিএন স্পোর্টস জোনের শুভ উদ্বোধন নবাবগঞ্জের বান্দুরায় আজিজুল নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার লটাখোলা নতুন বাজার ব্রিজে ঝুলছে অটোরিকশা চালকের লাশ ইউসুফপুর বাজারে হাসেম বেপারী অর্থায়নে সিসি ক্যামেরা বিতরণ দোহারে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু কিশোরীকে ধর্ষণ, দুইজনের যাবজ্জীবন টাকা ধার না দিতে দাদার মাইকিং মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম

গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৫৫ Time View

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ০৩ দিন ধরে ভাসতে থাকা ট্রলারের ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। রবিবার (২১ মে ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৫ মে ২০২৩ বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন বাদুরতলা এলাকা হতে এফ বি মাহফুজা নামক ০১ টি ফিসিং বোট মাছ ধরার উদ্দেশ্য ১৪ জন জেলে সহ সমুদ্রে গমন করে। পরবর্তীতে গত ১৮ মে ২০২৩ তারিখ আনুমানিক রাত ২২০০ ঘটিকায় গভীর সমুদ্রে মৎস্য আহরণরত অবস্থায় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এমতাবস্থায় বোটটি পাল উড়িয়ে গত ০৩ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে। অতঃপর অদ্য রবিবার ২১ মে ২০২৩ সকাল ১০০০ ঘটিকায় বোটটি সমুদ্রে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্ক এর আওতায় আসলে উক্ত বোটের মাঝি মোঃ সগির এর মোবাইল (০১৭১০৮৬৪২৫২) হতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন এর সহযোগিতা কামনা করে। পরবর্তীতে ১০১৫ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন নিদ্রাসকিনা কন্টিনজেন্ট কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল উদ্ধার অভিযানে গমন করে,  উদ্ধার অভিযান চলাকালীন ১১৩০ ঘটিকায় বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন পক্ষীদিয়া দ্বীপের পূর্বপার্শ্ব হতে সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা এফ বি মাহফুজা নামক ফিসিং বোট সহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। অতঃপর উদ্ধারকৃত জেলেদেরকে প্রাথমিক চিকিৎসাখাবার ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়। প্রাথমিক চিকিৎসা প্রদানের পর বর্তমানে উদ্ধারকৃত সকল জেলে সুস্থ রয়েছে। পরবর্তীতেউদ্ধারকারী দল কর্তৃক উক্ত ফিসিং বোটটিকে টোয়িং করে বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন বাদুরতলা নামক এলাকায় নিয়ে আসা হয় এবং জেলেদের পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT