1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Title :
দোহারে সাবেক স্বামীর শশুর বাড়িতে ভাংচুরের অভিযোগ এক নারীর বিরুদ্ধে কেরানীগঞ্জে একশত পিচ ইয়াবা সহ গ্রেফতার এক নবাবগঞ্জে গৃহবধূকে মেসেজ: তরুণকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শ্রীনগরে মা-ইলিশ ও জাটকা শিকারের অপরাধে ৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু, বাবা আহত জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ নবাবগঞ্জে দুস্থদের হাতে সেলাই মেশিন ও অনুদান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দামকে ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯ নবাবগঞ্জে সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ চলবে ১৯ জেলার বাস, কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন, ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিভিন্ন দেশে ১৪ বাংলাদেশি নিহত রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২ ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব নবাবগঞ্জে পদ্মা রানী নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার

গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ২০০ Time View

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ০৩ দিন ধরে ভাসতে থাকা ট্রলারের ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। রবিবার (২১ মে ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৫ মে ২০২৩ বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন বাদুরতলা এলাকা হতে এফ বি মাহফুজা নামক ০১ টি ফিসিং বোট মাছ ধরার উদ্দেশ্য ১৪ জন জেলে সহ সমুদ্রে গমন করে। পরবর্তীতে গত ১৮ মে ২০২৩ তারিখ আনুমানিক রাত ২২০০ ঘটিকায় গভীর সমুদ্রে মৎস্য আহরণরত অবস্থায় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এমতাবস্থায় বোটটি পাল উড়িয়ে গত ০৩ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে। অতঃপর অদ্য রবিবার ২১ মে ২০২৩ সকাল ১০০০ ঘটিকায় বোটটি সমুদ্রে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্ক এর আওতায় আসলে উক্ত বোটের মাঝি মোঃ সগির এর মোবাইল (০১৭১০৮৬৪২৫২) হতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন এর সহযোগিতা কামনা করে। পরবর্তীতে ১০১৫ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন নিদ্রাসকিনা কন্টিনজেন্ট কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল উদ্ধার অভিযানে গমন করে,  উদ্ধার অভিযান চলাকালীন ১১৩০ ঘটিকায় বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন পক্ষীদিয়া দ্বীপের পূর্বপার্শ্ব হতে সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা এফ বি মাহফুজা নামক ফিসিং বোট সহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। অতঃপর উদ্ধারকৃত জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা, খাবার ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়। প্রাথমিক চিকিৎসা প্রদানের পর বর্তমানে উদ্ধারকৃত সকল জেলে সুস্থ রয়েছে। পরবর্তীতে, উদ্ধারকারী দল কর্তৃক উক্ত ফিসিং বোটটিকে টোয়িং করে বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন বাদুরতলা নামক এলাকায় নিয়ে আসা হয় এবং জেলেদের পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT