1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Title :
দোহারে যুবলীগ নেতা উপল পত্তনদার গ্রেফতার সৌদিতে নজরুল মৃধা নামে এক দোহার প্রবাসীর মৃত্যু দোহারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ছোট্ট শিশুকে হত্যা করলো প্রতিবেশী চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন নিয়ে নবাবগঞ্জে প্রবাসী স্ত্রী উধাও সাভারে পৃথক জায়গা থেকে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান দোহারে ৬৩ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত করলো ট্রাম্পের প্রশাসন আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫০০ নবাবগঞ্জের বান্দুরায় ডিএন স্পোর্টস জোনের শুভ উদ্বোধন নবাবগঞ্জের বান্দুরায় আজিজুল নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার লটাখোলা নতুন বাজার ব্রিজে ঝুলছে অটোরিকশা চালকের লাশ ইউসুফপুর বাজারে হাসেম বেপারী অর্থায়নে সিসি ক্যামেরা বিতরণ দোহারে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু কিশোরীকে ধর্ষণ, দুইজনের যাবজ্জীবন টাকা ধার না দিতে দাদার মাইকিং মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম

সিংগাইরে মাদকসহ গ্রেফতার ৩

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৩৬ Time View

মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযান চালিয়ে ১২০ গ্রাম হেরোইন ও চার হাজার ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম।গ্রেপ্তারকৃতরা হলেন-নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর গ্রামের গোলাম মোস্তফা, কক্সবাজার জেলার সদর উপজেলার বাদশাঘোনা গ্রামের মো. মঞ্জুর আলম ও টেকনাফ উপজেলার মরিচাঘোনা গ্রামের মো. হাসান।পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৮টার দিকে সিংগাইর উপজেলার দক্ষিণ ধল্লা গ্রামে অভিযান চালিয়ে উপ-পরিদর্শক হাকিম মোল্লা ১২০ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবাসহ গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে। অপর অভিযানে গতকাল সন্ধ্যা ৬টার দিকে উপ-পরিদর্শক মাহফুজ রান উপজেলার ধল্লা ব্রিজ এলাকা থেকে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ মঞ্জুর ও ৫০০ পিস ইয়াবাসহ হাসানকে গ্রেপ্তার করে। তারা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT