1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Title :
স্বার্থান্বেষী মহলের উগ্রতা: সংকটে পড়তে পারে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি! বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দিল ‘শান্তির অভিযাত্রী’ সংগঠন ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি, ২ মাহেন্দ্র চালককে জরিমানা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত Honor to Iran – মোহাম্মদ হাকিম জাতীয় হাদিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দোহারের ফুরকান আহমাদ দোহারে তিন হাজার পাঁচশত পাঁচ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার রাজনীতিতে শিক্ষা দরকার কিন্তু নির্বাচনে কী দরকার? এশিয়া বার্তা পরিবারের আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত শ্রীনগরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত দোহারের ইমামনগরে ফসলি জমি কেটে সাবার নবাবগঞ্জের নয়নশ্রী থেকে ৪২ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ১ বিমানবন্দরে ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা সহ দোহারের যুবক আটক শ্রীনগরে বাঘড়ায় পূর্ব শত্রুতার জেরে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩ এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা দোহারে কিশোরকে ছুরিকাঘাত, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ শ্রীনগরে ফেইক আইডি দিয়ে প্রেম ব্ল্যাকমেইল, আটক ১ দোহারে পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল রোজাদার ব্যক্তিকে পুরস্কার দেবেন আল্লাহ

সিরাজদিখানে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩০ Time View

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রবীর দাস (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের আগমুহূর্তে সিরাজদিখান খারশুল-গোয়ালখালী সড়কের মরিচা সুফিয়া এলপিজি ফিলিং স্টেশনসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন।

সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রবীর দাস বরিশাল সদর থানার জিতেন লাল দাসের ছেলে। তিনি মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিরাজদিখান পাথারঘাটা বিদ্যুৎ উপকেন্দ্রের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের মামাশ্বশুর প্রকাশ সরকার জানান, বৃহস্পতিবার বিকালে কর্মস্থল থেকে কাজ শেষে প্রবীর দাস নিজের মোটরসাইকেলে সিরাজদিখান পাথরঘাটা বাসায় যাচ্ছিলেন। মরিচা সুফিয়া এলপিজি ফিলিং স্টেশন এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রবীর দাসের মৃত্যু হয়। অন্য মোটরসাইকেলে থাকা ঢাকার নবাবগঞ্জ উপজেলার ভাঙ্গাভিটা এলাকার সন্তোষ মন্ডল (৪৫), মহাদেব (৩০) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT