ঢাকার দোহারের বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ভর্তি ও সেশন ফি সহায়তা প্রদান করা হয়েছে। গত বুধবার দুপুর ১২টায় বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এ সময় বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় দুই শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর ভর্তি ও সেশন ফি পরিশোধ করা হয়।
নয়াবাড়ি ইউনিয়নের ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫টি মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রথম দিনে সভাপতিত্ব করেন বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. হালিম মিয়া। সঞ্চালনা করেন ২০০১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো. মিজান মোল্লা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০০১ ব্যাচের শিক্ষার্থী আবুল হোসেন, মনির মোল্লা, আনিসুর রহমান, ডা. শাহজাহান, নাফিস মাহমুদ ওয়াসিম, রমজান আলী পত্তনদার, বাবুল হোসেন, তুষার মোল্লা, মাকসুদা, মল্লিকা, সেলিনা, মোক্তার মোল্লাসহ আরও অনেক।
Leave a Reply