সিনিয়র প্রতিবেদক, ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন খামারীদের নিয়ে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শণী উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে দোহার নবাবগঞ্জ কলেজ মাঠে প্রদর্শণীতে গিয়ে শেষ হয়।
প্রদর্শণীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জাতের পশুপাখি, হাঁসমুরগী, গরু, ছাগল, মহিষসহ ২৭টি খামারী ও উদ্যোক্তা অংশ নেন।
আলাচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ফারহানা জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো., আসিফ রহমান, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম সাখাওয়াত হোসেন, ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, বাবু লাল মোদক আরো অনেকে।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। নবাবগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করেন।
Leave a Reply