স্টাফ রিপোর্টারঃ শুক্রবার আসন্ন দূর্গা পূজা উপলক্ষে দোহার উপজেলা বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন ঢাকা-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম। চরজয়পাড়া-লটাখোলা সার্বজনীন হরিসভা মন্দিরের প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি আরটিভি’র ঢাকা জেলা দক্ষিণের প্রতিনিধি অমিতাভ পাল অপু। অনুষ্ঠানে ঢাকা জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এবিএম কামাল হোসাইন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল কাদের, নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর এডভোকেট ইব্রাহিম খলিল, দোহার উপজেলা জামায়াতের সেক্রেটারি নুর-এ-আলম ঝিলু, নবাবগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই। আমরা একটি অসাম্প্রদায়িক দেশ গড়তে আপনাদের পাশে চাই। এতদিন একটি বিশেষ মহল ফায়দা হাসিল করতেই আমাদের বিরুদ্ধে কথা বলতো যা আজ সবাই বুঝতে পারছে। আমরা চাই বাংলাদেশের ভেদাভেদ মুক্ত দেশ গড়তে যেখানে সকলের সমান অধিকার সংরক্ষণ করা হবে।
Leave a Reply