1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Title :
স্বার্থান্বেষী মহলের উগ্রতা: সংকটে পড়তে পারে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি! বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দিল ‘শান্তির অভিযাত্রী’ সংগঠন ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি, ২ মাহেন্দ্র চালককে জরিমানা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত Honor to Iran – মোহাম্মদ হাকিম জাতীয় হাদিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দোহারের ফুরকান আহমাদ দোহারে তিন হাজার পাঁচশত পাঁচ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার রাজনীতিতে শিক্ষা দরকার কিন্তু নির্বাচনে কী দরকার? এশিয়া বার্তা পরিবারের আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত শ্রীনগরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত দোহারের ইমামনগরে ফসলি জমি কেটে সাবার নবাবগঞ্জের নয়নশ্রী থেকে ৪২ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ১ বিমানবন্দরে ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা সহ দোহারের যুবক আটক শ্রীনগরে বাঘড়ায় পূর্ব শত্রুতার জেরে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩ এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা দোহারে কিশোরকে ছুরিকাঘাত, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ শ্রীনগরে ফেইক আইডি দিয়ে প্রেম ব্ল্যাকমেইল, আটক ১ দোহারে পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল রোজাদার ব্যক্তিকে পুরস্কার দেবেন আল্লাহ

বিলাসপুরে জমি নিয়ে বিরোধে মারামারি, আহত ৬

  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৯০ Time View

সিনিয়র প্রতিবেদক:ঢাকার দোহার উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবন্ধী এক নারীসহ একই পরিবারের ৬ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে তারই প্রতিবেশী আবু তালেব শরিফ এর বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলার বিলাশপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সামছু শিকদার ও তার স্ত্রী ছাহেরা খাতুন, ছেলে আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেন, নাতি শুকুর আলী এবং ভাতিজি জান্নাতী। এ ঘটনায় ঘটনাস্থল ও সরকারি হাসপাতাল পরিদর্শন করেছেন দোহার থানা পুলিশ।

আহত সামছু শিকদার অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকালে প্রতিবেশী আবু তালেব শরিফ ও তার লোকজন জোড় করে আমাদের বাড়ির সীমানায় ইটের দেওয়াল নির্মাণ করতে আসেন। তখন আমাদের মধ্যে বাকবিতন্ডতা হলে আবু তালেবের নের্তৃত্বে প্রায় ২৪/২৫ জন লোক আমাদের পরিবারের উপর অর্তকিত হামলা করে। পরে আমি ও আমার স্ত্রী সাহেরা খাতুনসহ আমার পরিবারের ৬ জনকে লাঠি, রট ও ছুড়ি দিয়ে আঘাত করে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় আমাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।

এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT