ঢাকার দোহারে তানভীর কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষে অসহায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার বানাঘাটা এলাকায় এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
জাসাস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সালাউদ্দিন মোল্লার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম বেপারী, সুতারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বেপারী, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাবেক কাউন্সিলর ফরহাদ বেপারী, জাহিদ বেপারী, জয়পাড়া কলেজের সাবেক ভিপি সুয়েম, যুবদল নেতা জহিরুল, এডভোকেট আতিকুর রহমান সোহান, বেপারী নাজমুল আরমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ।
এ সময় তানভীর কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষে প্রায় পনেরো শত অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply