1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
Title :
স্বার্থান্বেষী মহলের উগ্রতা: সংকটে পড়তে পারে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি! বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দিল ‘শান্তির অভিযাত্রী’ সংগঠন ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি, ২ মাহেন্দ্র চালককে জরিমানা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত Honor to Iran – মোহাম্মদ হাকিম জাতীয় হাদিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দোহারের ফুরকান আহমাদ দোহারে তিন হাজার পাঁচশত পাঁচ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার রাজনীতিতে শিক্ষা দরকার কিন্তু নির্বাচনে কী দরকার? এশিয়া বার্তা পরিবারের আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত শ্রীনগরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত দোহারের ইমামনগরে ফসলি জমি কেটে সাবার নবাবগঞ্জের নয়নশ্রী থেকে ৪২ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ১ বিমানবন্দরে ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা সহ দোহারের যুবক আটক শ্রীনগরে বাঘড়ায় পূর্ব শত্রুতার জেরে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩ এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা দোহারে কিশোরকে ছুরিকাঘাত, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ শ্রীনগরে ফেইক আইডি দিয়ে প্রেম ব্ল্যাকমেইল, আটক ১ দোহারে পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল রোজাদার ব্যক্তিকে পুরস্কার দেবেন আল্লাহ

দিনে ফেরিওয়ালা রাতে ডাকাত, কেরানীগঞ্জ থেকে গ্রেফতার ১৪

  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১৫৩ Time View

ঢাকার কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ১৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতরা হলো, আনোয়ার দেওয়ান (৪২), ছাব্বির হাতকাটা ছাব্বির ওরফে স্বপন (৫২), মন্দু মৃধা ওরফে মন্টু (৪৫), কামাল খাঁ (৪২), কালু হাওলাদার (৪৪), মনির হোসেন মোল্লা (৪১), সেলিম ব্যাপারী (৬০), চাঁন শরীফ শেখ (৫০), ওমর ফারুক মাদবর (২৩), সুমন মোল্লা (৪০), নুরে আমিন ওরফে জুয়েল (৪২), সোলেমান সুমন ঢালী (৫০), কাজল দেবনাথ (৪৭) ও মাহাবুব মুখা (২৩)। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ তার কার্যালয়ে আজ দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, গ্রেফতারকৃত ডাকাতেরা দিনে দিনমজুরের কাজ করেন আর রাতে হয়ে ওঠেন দুর্ধর্ষ ডাকাত।ওদের কেউ পেশায় রাজমিস্ত্রি, কেউ ভ্যানগাড়ি চালক , কেউ সবজি বিক্রেতা, কেউ ফেরিওয়ালা । তারা দিনের বেলায় একেকজন একেক পেশায় থাকলেও রাতের বেলা হয়ে ওঠে অস্ত্রধারী দুর্ধর্ষ ডাকাত। তারা দিনের বেলা পেশার ফাঁকে ফাকে রাতে ডাকাতি করার খোঁজ খবর নেয়। তারা দিনের বেলার পেশা পাল্টে রাতে হয়ে ওঠে একেকজন ভয়ঙ্কর ডাকাত। তারা মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টার্গেট অনুযায়ী বিভিন্ন এলাকায় রাস্তায় ও বাসা বাড়িতে ঘুরে ঘুরে ছিনতাই-ডাকাতি করে থাকে। গত ৪ মে পুরাতন বাক্তারচর ও ১৮ মে আরাকুল এলাকায় ডাকাতির ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতের কাজে সরাসরি জড়িত থাকায় কেরাণীগঞ্জ, সাভার, আশুলিয়া, নারায়নগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও কামরাঙ্গীরচরসহ ডিএমপির বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা সকলেই পেশাদার অপরাধী। গ্রেফতারকৃত তাদের অনেকের বিরুদ্ধেই দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT