1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
Title :
স্বার্থান্বেষী মহলের উগ্রতা: সংকটে পড়তে পারে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি! বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দিল ‘শান্তির অভিযাত্রী’ সংগঠন ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি, ২ মাহেন্দ্র চালককে জরিমানা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত Honor to Iran – মোহাম্মদ হাকিম জাতীয় হাদিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দোহারের ফুরকান আহমাদ দোহারে তিন হাজার পাঁচশত পাঁচ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার রাজনীতিতে শিক্ষা দরকার কিন্তু নির্বাচনে কী দরকার? এশিয়া বার্তা পরিবারের আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত শ্রীনগরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত দোহারের ইমামনগরে ফসলি জমি কেটে সাবার নবাবগঞ্জের নয়নশ্রী থেকে ৪২ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ১ বিমানবন্দরে ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা সহ দোহারের যুবক আটক শ্রীনগরে বাঘড়ায় পূর্ব শত্রুতার জেরে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩ এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা দোহারে কিশোরকে ছুরিকাঘাত, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ শ্রীনগরে ফেইক আইডি দিয়ে প্রেম ব্ল্যাকমেইল, আটক ১ দোহারে পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল রোজাদার ব্যক্তিকে পুরস্কার দেবেন আল্লাহ

কেরানীগঞ্জে ডাকাতির ঘটনায় ৯ ডাকাত গ্রেফতার

  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৩ Time View

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি ডুপ্লেক্স বাড়িতে ডাকাতের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৯সদস্য গ্রেপ্তার, লুন্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্যরা হচ্ছে মোঃ মনির ওরফে কাটার মনের (২৮), মোঃ মাসুদ (২৭),শামসুদ্দিন (৫৬),মোঃ আলীফ (২৫),মোঃ জহিরুল (২৬),মোহাম্মদ রোকন (২২),মোঃ সাব্বির (২০),মোহাম্মদ জাহিদ (২৭) ও মোঃ শরীফ (২৫)। আজ দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান। তিনি প্রেস ব্রিফিংয়ে জানান, দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মজিদ বেয়ারা এলাকায় বোরহান উদ্দিন ভূঁইয়া তাঁর ডুপ্লেক্স বাড়িতে স্বপরিবারে বসবাস করেন। ২১জানুয়ারি রাত সাড়ে তিনটার সময় নিচতলার জানালার গ্রিল কেটে অজ্ঞাতনামা ৫/৬ জন ডাকাত বোরহান উদ্দিন ও তার স্ত্রী আমিনা আক্তারের ২য় তলার রুমের দরজার লক ও সিটকানি ভেঙ্গে রুমে ডুকে বোরহান উদ্দিন এবং তার স্ত্রী-কে মারধর করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মেরে ফেলার হুমকি দেয় এবং গামছা ও ওড়না দিয়ে তাদের হাত-পা বেঁধে ফেলে। তারপর ডাকাতরা রুমের ভিতরে ওয়ারড্রপে থাকা নগদ ৮৫হাজার টাকা নিয়ে নেয়। পরে বোরহান উদ্দিনের ২ ছেলের গলায় ধারালো ছেনদা ধরে কাঠের ওয়ারড্রপে থাকা একজোড়া স্বর্ণের কানের দুল, একজোড়া স্বর্ণের হাতের রুলি ও ৪ টি মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় বোরহান উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ৩১ জানুয়ারি এটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড (দক্ষিণ) আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবিরের নেতৃত্বে একটি চৌকস পুলিশের অভিযানীর দল ডাকাতির ঘটনার আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ডাকাতির ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করতে সক্ষম হয়। পরে পুলিশের এই অভিযানীর দলটি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান মনির ওরফে কাটার মনির , মাসুদ সামসুদ্দিন, আলিফ, জহিরুল , রোকন ও সাব্বিরদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে নারায়নগঞ্জ ও মুন্সিগঞ্জ হতে জাহিদ ও শরীফ দ্বয়কে গ্রেফতার করা হয়। দূর্ধর্ষ এই ডুপ্লেক্স বাড়ি ডাকাত চক্রের সদস্যদের গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনায় জড়িত বলে স্বীকার করে এবং তারা আরও জানায় ঢাকা ও এর আশেপাশের জেলাগুলোতে নিরিবিলি এলাকায় দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি গুলো টার্গেট করে তারা বাড়ির গ্রিল কেটে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুন্ঠিত নগদ ১৯হাজার টাকা উদ্ধার করা হয়। উক্ত আসামীদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে। মোঃ আব্দুল গনি কেরানীগঞ্জ- ঢাকা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT