1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
Title :
স্বার্থান্বেষী মহলের উগ্রতা: সংকটে পড়তে পারে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি! বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দিল ‘শান্তির অভিযাত্রী’ সংগঠন ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি, ২ মাহেন্দ্র চালককে জরিমানা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত Honor to Iran – মোহাম্মদ হাকিম জাতীয় হাদিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দোহারের ফুরকান আহমাদ দোহারে তিন হাজার পাঁচশত পাঁচ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার রাজনীতিতে শিক্ষা দরকার কিন্তু নির্বাচনে কী দরকার? এশিয়া বার্তা পরিবারের আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত শ্রীনগরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত দোহারের ইমামনগরে ফসলি জমি কেটে সাবার নবাবগঞ্জের নয়নশ্রী থেকে ৪২ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ১ বিমানবন্দরে ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা সহ দোহারের যুবক আটক শ্রীনগরে বাঘড়ায় পূর্ব শত্রুতার জেরে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩ এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা দোহারে কিশোরকে ছুরিকাঘাত, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ শ্রীনগরে ফেইক আইডি দিয়ে প্রেম ব্ল্যাকমেইল, আটক ১ দোহারে পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল রোজাদার ব্যক্তিকে পুরস্কার দেবেন আল্লাহ

কেরানীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৭৬ Time View

ঢাকার কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লীর কালিগঞ্জ নুর সুপার মার্কেটে এক যুবকের ঝুলে থাকা মরা দেহ উদ্ধার করেছে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ। ২৪ অক্টোবর মঙ্গলবার সকালে নুর সুপার মার্কেটের নির্মানাধীন ৪ তলা ছাদের পাশে তানজিদ (২৪) নামে ঐ যুবকের মরাদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে এক প্রত্যক্ষদর্শী জানায়, পাশের মার্কেটেই আমার কারখানা। আজকে সকালে এদিক দিয়ে যাওয়ার সময় দেখলাম অনেক মানুষের ভীর লেগে আছে। পরে জানতে পারলাম এখানে একজন লোক মারা গিয়েছে। এসে দেখতে পারলাম একটা ছেলের মরা লাশ দড়িতে ঝুলে আছে।
মৃতের বড় ভাই আলী হায়দার জানান, নিহত তানজিল কালিগঞ্জের নামাপাড়া এলাকায় থাকতেন। গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জের তাহেরপুর চৌকিদারবাড়িতে, তার বাবার নাম আলী আকবর। আমার ছোট ভাই তানজিদ নেশাগ্রস্ত ছিলো। গত ২০ দিন আগে আমার গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসে। সকালে স্থানীয় একজন মোবাইল ফোনে কল করে জানালো আমার ছোট ভাই গলায় ফাসি দিয়ে মারা গিয়েছে। পরে ঘটনাস্থলে এসে ওর লাশ দেখতে পাই।
কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সভাপতি স্বাধীন শেখ জানান, খবর পেয়ে আমরা মালিক সমিতির লোকজন ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি পুলিশ এসে ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে গিয়েছে। আর যেটা জানতে পারলাম ছেলেটি নেশাপানি করতো। সকালের দিকে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে।
দক্ষিন কেরানিগঞ্জ থানার ওসি শাহ জামান জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT