1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Title :
স্বার্থান্বেষী মহলের উগ্রতা: সংকটে পড়তে পারে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি! বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দিল ‘শান্তির অভিযাত্রী’ সংগঠন ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি, ২ মাহেন্দ্র চালককে জরিমানা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত Honor to Iran – মোহাম্মদ হাকিম জাতীয় হাদিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দোহারের ফুরকান আহমাদ দোহারে তিন হাজার পাঁচশত পাঁচ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার রাজনীতিতে শিক্ষা দরকার কিন্তু নির্বাচনে কী দরকার? এশিয়া বার্তা পরিবারের আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত শ্রীনগরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত দোহারের ইমামনগরে ফসলি জমি কেটে সাবার নবাবগঞ্জের নয়নশ্রী থেকে ৪২ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ১ বিমানবন্দরে ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা সহ দোহারের যুবক আটক শ্রীনগরে বাঘড়ায় পূর্ব শত্রুতার জেরে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩ এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা দোহারে কিশোরকে ছুরিকাঘাত, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ শ্রীনগরে ফেইক আইডি দিয়ে প্রেম ব্ল্যাকমেইল, আটক ১ দোহারে পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল রোজাদার ব্যক্তিকে পুরস্কার দেবেন আল্লাহ

শ্রীনগরে ফেইক আইডি দিয়ে প্রেম ব্ল্যাকমেইল, আটক ১

  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩৪০ Time View

শ্রীনগরে ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে প্রেমের সম্পর্ক গড়ে তুলে দুই তরুণীর কাছ থেকে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইলের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া যুবকের নাম ইয়াকুব শেখ (২৫)। এ ঘটনায় তার সহযোগী হিসেবে অনিক শেখ (২৫) ও ‘আতিকুর ইসলাম’ নামের একটি ফেসবুক আইডির ব্যবহারকারীর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে।এ বিষয়ে শ্রীনগর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা ‘আতিকুর ইসলাম’ নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করে এক তরুণীর সঙ্গে পরিচয় গড়ে তোলে এবং প্রেমের সম্পর্কের ভান করে তার কাছ থেকে প্রথমে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে।

পরে কৌশলে ওই তরুণীকে দিয়ে গোপনে তার আপন বোনের গোসলের ভিডিও ধারণ করিয়ে তা নিজেদের কাছে পাঠাতে বাধ্য করে। এরপর ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীদের কাছে এক লাখ টাকা দাবি করে এবং বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করতে থাকে।

পুলিশ জানায়, ছবি ও ভিডিও মুছে ফেলার কথা বললে অভিযুক্তরা একটি বিকাশ নম্বর দিয়ে টাকা দাবি করে। পরে যাচাই করে দেখা যায়, নম্বরটি ইয়াকুব শেখ ব্যবহার করছিলেন। এই ইয়াকুব শেখ ভুক্তভোগী দুই নারীর একজনের চাচাতো ভাই ও আরেকজনের আপন ভাই।

শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. রিপন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভিযান চালিয়ে শ্রীনগর উপজেলার চকবাজার এলাকার একটি দোকানের সামনে থেকে ইয়াকুব শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT