1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Title :
স্বার্থান্বেষী মহলের উগ্রতা: সংকটে পড়তে পারে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি! বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দিল ‘শান্তির অভিযাত্রী’ সংগঠন ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি, ২ মাহেন্দ্র চালককে জরিমানা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত Honor to Iran – মোহাম্মদ হাকিম জাতীয় হাদিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দোহারের ফুরকান আহমাদ দোহারে তিন হাজার পাঁচশত পাঁচ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার রাজনীতিতে শিক্ষা দরকার কিন্তু নির্বাচনে কী দরকার? এশিয়া বার্তা পরিবারের আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত শ্রীনগরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত দোহারের ইমামনগরে ফসলি জমি কেটে সাবার নবাবগঞ্জের নয়নশ্রী থেকে ৪২ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ১ বিমানবন্দরে ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা সহ দোহারের যুবক আটক শ্রীনগরে বাঘড়ায় পূর্ব শত্রুতার জেরে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩ এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা দোহারে কিশোরকে ছুরিকাঘাত, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ শ্রীনগরে ফেইক আইডি দিয়ে প্রেম ব্ল্যাকমেইল, আটক ১ দোহারে পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল রোজাদার ব্যক্তিকে পুরস্কার দেবেন আল্লাহ

শ্রীনগরের বাঘড়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার

  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৩ Time View

মুন্সিগঞ্জের শ্রীনগরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিকাশ গ্যাংয়ের লিডারের বাড়ি থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি।

প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মাওয়া আর্মি ক্যাম্প নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী শ্রীনগর উপজেলার চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বিকাশের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় একটি দেশীয় শুটার গান, চার রাউন্ড শুটারগানের অ্যামোনিশন, ২২ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়, বিকাশ শ্রীনগর উপজেলার একটি চিহ্নিত গ্যাংয়ের নেতা এবং তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে অভিযানের সময় তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

উদ্ধারকৃত অস্ত্র ও মাদক আইনগত প্রক্রিয়ার জন্য শ্রীনগর থানা পুলিশ–এর কাছে হস্তান্তর করা হয়েছে।সেনাবাহিনী জানিয়েছে, মুন্সিগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সন্দেহজনক যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT