1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Title :
মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা শতকরা ২৯ জন উচ্চশিক্ষিত তরুণ বেকার আজ ও কাল মহাসপ্তমী ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার দোহারে সাবেক স্বামীর শশুর বাড়িতে ভাংচুরের অভিযোগ এক নারীর বিরুদ্ধে কেরানীগঞ্জে একশত পিচ ইয়াবা সহ গ্রেফতার এক নবাবগঞ্জে গৃহবধূকে মেসেজ: তরুণকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শ্রীনগরে মা-ইলিশ ও জাটকা শিকারের অপরাধে ৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু, বাবা আহত জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ নবাবগঞ্জে দুস্থদের হাতে সেলাই মেশিন ও অনুদান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দামকে ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯ নবাবগঞ্জে সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ চলবে ১৯ জেলার বাস, কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন,

সিংগাইরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১০৩ Time View

সিংগাইরে ডাক্তারের ভুল চিকিৎসায় আমিনুর রহমান টিপু নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতাল ভাঙচুর করেছেন উত্তেজিত জনতা। সোমবার রাত ৯টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।আমিনুর রহমান টিপু (৩৫) ওই এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক।স্থানীয়রা জানান, সোমবার সকাল থেকে চারিগ্রাম চৌরাস্তায় তালের শাঁস বিক্রি করছিল টিপু। রাত সাড়ে ৮টার দিকে বুকে ব্যথা হলে পাশেই চারিগ্রাম জেনারেল হাসপাতালে যান। ওই হাসপাতালের ডাক্তার আবুল কালাম আজাদ পরীক্ষা নিরীক্ষা শেষে গ্যাসের ইনজেকশন পুশ করেন। এরপরই টিপুর মৃত্যু হয়। রোগীর স্বজনদের কিছু বুঝে উঠার আগেই ঢামেক হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। স্বজনরা দ্রুত সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সুযোগে ওই হাসপাতালের মালিকপক্ষসহ ডাক্তার, নার্স তালা দিয়ে দ্রুত পালিয়ে যান।হাসপাতাল তালাবদ্ধ থাকায় কর্তৃপক্ষের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এদিকে টিপুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১০টার দিকে উত্তেজিত জনতা হাসপাতালে ভাঙচুর চালায়। খবর পেয়ে রাত ১১টার দিকে সিংগাইর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ দেওয়া হয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রঃ যুগান্তর

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT