1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
Title :
দোহারে যুবলীগ নেতা উপল পত্তনদার গ্রেফতার সৌদিতে নজরুল মৃধা নামে এক দোহার প্রবাসীর মৃত্যু দোহারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ছোট্ট শিশুকে হত্যা করলো প্রতিবেশী চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন নিয়ে নবাবগঞ্জে প্রবাসী স্ত্রী উধাও সাভারে পৃথক জায়গা থেকে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান দোহারে ৬৩ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত করলো ট্রাম্পের প্রশাসন আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫০০ নবাবগঞ্জের বান্দুরায় ডিএন স্পোর্টস জোনের শুভ উদ্বোধন নবাবগঞ্জের বান্দুরায় আজিজুল নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার লটাখোলা নতুন বাজার ব্রিজে ঝুলছে অটোরিকশা চালকের লাশ ইউসুফপুর বাজারে হাসেম বেপারী অর্থায়নে সিসি ক্যামেরা বিতরণ দোহারে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু কিশোরীকে ধর্ষণ, দুইজনের যাবজ্জীবন টাকা ধার না দিতে দাদার মাইকিং মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম

১১ কেজি গাঁজাসহ আটক ১

  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১০২ Time View

চাঁদপুর ও মংলাতে পৃথক দুটি অভিযানে ১১ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (০৯ জুন ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ০৯ জুন ২০২৩ তারিখ আনুমানিক রাত ০১৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর লঞ্চ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চাঁদপুর থেকে বরিশাল গামী যাত্রীবাহী লঞ্চ এম ভি পুবালি-২ তল্লাশি করে একটি বড় স্কুল ব্যাগের ভিতরে রাখা ০৩ টি প্যাকেট থেকে ০৬ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মোঃ ফাহাদ (১৯) কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মুরাপাড়া গ্রামের বাসিন্দা। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত গাঁজাসহ আটককৃত মাদক ব্যাবসায়ীকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে শুক্রবার ০৯ জুন ২০২৩ তারিখ সকাল ০৬০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন শৈলখালীর হিঙ্গলহগঞ্জ নদীর পূর্ব পাশে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নদীর পাড়ে ২ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ তাদের থামার সংকেত দেয় ৷ সন্দেহজনক ব্যক্তিরা কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেরে লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা উক্ত স্থানে তল্লাশী চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১টি বাজারের ব্যাগে পলি দিয়ে মোড়ানো ০৪ কেজি ৯৫০ গ্রাম গাঁজা জব্দ করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তরের করা হয়।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT