তানজিম ইসলামঃ আইফোন ১৮ প্রো ম্যাক্স হতে পারে প্রতিষ্ঠানটির ইতিহাসের সবচেয়ে দামি নন-ফোল্ডিং আইফোন।প্রযুক্তিবিষয়ক টিপস্টার ‘স্মার্ট পিকাচু’-এর দাবি, নতুন হার্ডওয়্যার ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে ফোনটির দাম আগের প্রজন্মের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবো-তে প্রকাশিত তথ্য অনুযায়ী, চীনের বাজারে আইফোন ১৮ প্রো ম্যাক্সের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হতে পারে ১১ হাজার ইউয়ান (প্রায় ১ লাখ ৫৬ হাজার ৭০০ রুপি)। এটি আইফোন ১৭ প্রো ম্যাক্সের তুলনায় প্রায় ১ হাজার ইউয়ান বেশি।প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ফোনটিতে ব্যবহৃত হবে অ্যাপলের এ২০ প্রো (A20 Pro) চিপ, যা টিএসএমসি (TSMC)-র অত্যাধুনিক ২ ন্যানোমিটার (2nm) প্রযুক্তিতে তৈরি হবে। এই প্রযুক্তির প্রতিটি ওয়েফারের উৎপাদন খরচ প্রায় ৩০ হাজার মার্কিন ডলার, যা ৩ ন্যানোমিটার প্রযুক্তির তুলনায় ৫০ থেকে ৬৬ শতাংশ বেশি। ফলে চিপ তৈরির খরচও ২০ শতাংশের বেশি বেড়ে যেতে পারে। জানা গেছে, টিএসএমসির প্রাথমিক উৎপাদনের ২ ন্যানোমিটার চিপের অর্ধেকেরও বেশি ইতোমধ্যে নিজেদের জন্য সংরক্ষণ করেছে অ্যাপল।এ ছাড়া প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, আইফোন ১৮ সিরিজের পাশাপাশি অ্যাপল তাদের প্রথম ফোল্ডেবল আইফোনও উন্মোচন করতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত