বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতকে (নয়াদিল্লি ভিত্তিক) ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।উপদেষ্টার সঙ্গে বুধবার বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকো সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ করেন।উপদেষ্টা বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর ১৯৯২ সালে বেলারুশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা, প্রতিরক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বিদ্যমান; যা দিন দিন সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশ বেলারুশ থেকে অন্যতম সার আমদানিকারক দেশ। এসব কারণে দুই দেশের সাধারণ জনগণ পর্যায়ে যোগাযোগ ক্রমান্বয়ে বাড়ছে। উপদেষ্টা এ বিষয়ে বেলারুশের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন।
<span style="color: rgb(51, 51, 51); font-family: Georgia, "Times New Roman", "Bitstream Charter", Times, serif; font-size: 16px; text-align: right;">সম্পাদক ও প্রকাশক: <span style="font-weight: inherit; color: rgb(51, 51, 51); font-family: Georgia, "Times New Roman", "Bitstream Charter", Times, serif; font-size: 16px; text-align: right;">তানজিম ইসলাম 
<strong style="color: rgb(51, 51, 51); font-family: Georgia, "Times New Roman", "Bitstream Charter", Times, serif; font-size: 16px;">বার্তা ও বানিজ্যিক কার্যালয়<span style="font-weight: inherit; color: rgb(51, 51, 51); font-family: Georgia, "Times New Roman", "Bitstream Charter", Times, serif; font-size: 16px;">: বেগম আয়েশা শপিং কমপ্লেক্স (২য় তলা)জয়পাড়া, দোহার, ঢাকা।
<span style="color: rgb(51, 51, 51); font-family: Georgia, "Times New Roman", "Bitstream Charter", Times, serif; font-size: 16px;">বেগম আয়েশা শপিং কমপ্লেক্স (২য় তলা)জয়পাড়া, দোহার, ঢাকা।<br style="color: rgb(51, 51, 51); font-family: Georgia, "Times New Roman", "Bitstream Charter", Times, serif; font-size: 16px;"><span style="color: rgb(51, 51, 51); font-family: Georgia, "Times New Roman", "Bitstream Charter", Times, serif; font-size: 16px;">ই-মেইল: doharbartanews@gmail.com, মোবাইল: 01577-221322
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত